ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৬:০৭ পিএম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ছবি : সংগৃহিত,বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৌদ্ধ পূর্ণিমা রোববার (১১ মে) উদযাপন করা হবে। দিবসটির প্রাক্কালে শনিবার (১১ মে) এক বিবৃতিতে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শুভেচ্ছা জানিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করেন।

আরও পড়ুন

বিবৃতিতে তিনি বলেন, এ বছরের বুদ্ধপূর্ণিমার উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে। যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এ পবিত্র দিনে মানবজাতির সামনের পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত- এ কামনা করেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় শীর্ষ পাঁচ কূটনীতিকের বৈঠক

২

রাজধানীর মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

৩

রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

৪

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির পৃথক পৃথক আপিল

৫

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে চাপ মোসাদ প্রধানের 

৬