ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৯:০০ পিএম

মেহেরপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:   মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে হুজাইফা (৫)। সকালের খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ হুজাইফাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা লাবনি খাতুন প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকেন। পরে পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয় ইউপি মেম্বর মনিরুল জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

দিনাজপুরের বিরামপুরে রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

৩

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর নিহত

৪

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

৬