ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:৩৩ পিএম

দুর্নীতি : শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি : শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের ৮ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন—শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম, তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান এবং পারিজা পাইনাজ খান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বগুড়ায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে  ৪ জন আহত

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র রোদে বিপর্যস্ত জনজীবন স্বস্তি নেই কোথাও

সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত

আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন