ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫ ১০:১৫ পিএম

হবিগঞ্জে নিজের জায়গায় বাঁশ কাটার সময়  বৃদ্ধকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে নিজের জায়গায় বাঁশ কাটার সময়  বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:   হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে হত্যা করা হয়। নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ওসি বলেন, নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। 

পরিচয় গোপন রাখার শর্তে জারুলিয়া এলাকার এক বাসিন্দা বলেন, স্থানীয় কয়েকজন এ হত্যায় অংশ নিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা : আটক ২

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সাচিং প্রু জেরী

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান

সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় : তথ্যমন্ত্রী পার্থ

পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রিজভীকে সাথে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্বপনের শ্রদ্ধা