ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৪ পিএম

লালমনিরহাটে ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

লালমনিরহাটে ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে। চলমান এ অভিযানের অংশ হিসেবে বনচৌকি এবং অনন্তপুর বিওপির অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ৩টি গরু জব্দ করেছে।

জানা যায়, গতকাল শনিবার রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে। এসময় বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল ভারতীয় ইস্কাপ সিরাপ ১৯৯ বোতল জব্দ করা হয়। অপরদিকে বিশেষ অভিযান পরিচালনা করে অনন্তপুর বিওপির এলাকা থেকে ভারতীয় ৩টি গরু জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও গরুর আনুমানিক বর্তমানমূল্য ২ লাখ ২৪ হাজার ৬শ’ টাকা।

আরও পড়ুন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

১

চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার

২

দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে আগুন অল্পের জন্য রক্ষা ট্রেন যাত্রীরা

৩

ঠাকুরগাঁওয়ে শ্রেণিকক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

৫

পাবনার ফরিদপুরে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার

৬