চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক্টর-ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাবউদ্দীন(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মো. মাহফুজ ওরফে পিয়াস(২৩) এবং মো. নাঈম(২৪) নামে মোটরসাইকেলের আরোহী দুই যুবক। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরমধ্যে পিয়াসের অবস্থা আশঙ্কজনক। গতকাল শনিবার রাত ৯টায় সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লীবিদ্যুৎ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সিহাব কানসাট বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহত পিয়াস একই গ্রামের মুকুল আলীর ছেলে। অপরদিকে নাঈম জেলার ভোলাহাট উপজেলার মির্জাপুর খাসপাড়া গ্রামের মো. মান্নানের ছেলে।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







