ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ দুপুর

নাটোরের বাগাতিপাড়ায় বেগুন গাছের সাথে শত্রুতা

নাটোরের বাগাতিপাড়ায় বেগুন গাছের সাথে শত্রুতা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় দুর্বৃত্তরা এক কৃষকের ১ হাজার ৫০ টি বেগুন গাছ আগাছা নিধনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে বিনষ্ট করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোয়ালিপাড়া মাঠে। এ ঘটনায় গত রোববার ওই কৃষক বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ কৃষক হাসানুজ্জামান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

তিনি জানান, প্রায় দুই মাস পূর্বে তিনি ওই মাঠের এক বিঘা জমিতে ১ হাজার ৫০ টি বেগুন গাছ রোপণ করেন। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ওইসব বেগুন গাছে আগাছা নিধনে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করেছে। গত শনিবার বিকেলে বেগুন ক্ষেতে গিয়ে তিনি কীটনাশক প্রয়োগের বিষয়টি জানতে পারেন।

আরও পড়ুন

এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন। বাগতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত