ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০২:১২ পিএম

তরমুজবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালক-হেলপারের

তরমুজবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালক-হেলপারের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও হেলপার নিহত হন।

আরও পড়ুন

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুইটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি

২

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়ম, দুদকের অনুসন্ধান

৩

‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন’, মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন অপূর্ব

৪

স্পাইডার-ম্যানের নামে নিউইয়র্কের সড়ক

৫

ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী

৬