ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ১০:৩১ এএম

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আই সি ইউ তে লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

আরও পড়ুন

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।

সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে তিন ফার্মেসিকে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

জয়পুরহাটের বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার