ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৩:২০ পিএম

বগুড়ায় প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা, গ্রেফতার  ৫

বগুড়ায় প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা, গ্রেফতার  ৫, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার: জেলা গোয়েন্দা শাখা ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১০ কেজি  গাঁজা ও মাদক  পরিবহন কাজে ব্যবহৃত একটি  প্রাইভেটকারসহ পাঁচ জন কারবারিকে  গ্রেফতার করা হয়েছে। 

ডিবি সূত্র জানায়,ডিবি বগুড়ার একটি টিম গোপন সাংবাদের  ভিত্তিতে আজ সোমবার ( ১৪ এপ্রিল ) ভোরে শহরের উপকন্ঠে  তিনমাথা ট্রাফিক পুলিশ বক্স এর সামনে মহাসড়কে অভিযান চালায়। এ সময় ওই প্রাইভেটকারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদেরহেফাজতে থাকা প্রাইভেটকার থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদপাড়ার  বিল্লাল হোসেন(৪১), একই এলাকার মোঃ আফজাল হোসেন(২০), বগুড়ার আদমদিঘী উপজেলার  বশীকরা এলাকার রফিকুল ইসলাম বুলবুল(৪৮), একই এলাকার  রবিউল ইসলাম(৩৮) ও  সোহেল রানা (৩২)। সেইসাথে  গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত  প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে  আদালতে পাঠানো  হয়েছে ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

২

নাশকতার মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু গ্রেপ্তার

৩

মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

৪

গোপালগঞ্জে পৈতৃক বাড়িতে হা’ম’লা : জড়িতদের নাম প্রকাশ করলো মোসাদ্দেক

৫

বাচসাসের নতুন সভাপতি রহমান, সম্পাদক রাহাত

৬