ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫ ১০:৫০ পিএম

বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কারাগারে প্রেরণ

বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কারাগারে প্রেরণ। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাফর মন্ডলের জামিনের আবেদন নামঞ্জুর করে সাজা পরোয়ানামূলে করাগারে প্রেরণ করা হয়েছে। সে বগুড়ার বুজর্গধামার জসমত উল্লাহ মন্ডলের ছেলে। আজ রোববার (১৩ এপ্রিল) ওই আসামি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং-২ এর আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ ওই আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালে ওই আসামিসহ তিনজন গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ব্যাপারে মামলা দায়ের হলে আদালত বিচার শেষে রায়ে ওই আসামিসহ তিনজনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মোজাম্মেল হক ও আসামি পক্ষে স্টেট ডিফেন্স এড. তাজ উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

১

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

২

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৩

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৪

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এত বলি টুকু কই? টুকু তো আর আসে না: রুমিন ফারহানা

৬