ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫ ১০:৪১ এএম

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সারাদেশে গ্রেফতার ৭২

 ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সারাদেশে গ্রেফতার ৭২, ছবি: সংগৃহীত।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

পুলিশ জানায়, ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে তারা। এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ দাবি করছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত সোমবার সোমবার বিভিন্ন শহরে গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে আয়োজিত প্রতিবাদ-সমাবেশ চলাকালে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বাটা, কেএফসি’র মতো প্রতিষ্ঠানগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগালের বাহিরে সবজির দামে হতাশ ক্রেতারা

ঝালকাঠিতে রোগী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চললেও আলোচনার পরিস্থিতি নেই : ইরান

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ