ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫ ০৭:১৪ পিএম

চাঁদপুরে আগুনে পুড়ল ১৪ দোকান, কয়েকশ দলিল

চাঁদপুরে আগুনে পুড়ল ১৪ দোকান, কয়েকশ দলিল

নিউজ ডেস্ক:   চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দলিল লেখকদের ১৪টি দোকান। 

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম অভিযোগ করে বলেন, ‘হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এই মার্কেট নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে।’’

আরও পড়ুন

তিনি আরো বলেন, ‘‘দলিল লেখকরা এসব দোকান ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করে আসছিলেন। উপজেলার কয়েকশ দলিল এখানে ছিল। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’’

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোতালেব মিয়া বলেন, ‘‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দলিল লেখকদের ১৪টি দোকান পুড়ে গেছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান চালককে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার- ৪

১

বম্বে সুইটসে সিনিয়র ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

২

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

৩

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

৫

সজীব গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬