ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ১১:২১ এএম

জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬

জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬

নিউজ ডেস্ক:  জামালপুর শহরের খেজুরতলা এলাকায় ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস চালকদের মারামারির ঘটনা ঘটে।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারামারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরনের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দুঃখজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার