ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩২ পিএম

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ সবাই নিহত

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রুসহ মোট ১৯ জন ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়। কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল। এতে নিয়ন্ত্রণব্যবস্থা অকেজো হয়ে পড়ায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এগুলোই কেমেরোভোতে এএন-১২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে। সেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি। বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এ ছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।

বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ সবাই নিহত

১

এইচএসসি’র ফল পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা নয় : হাইকোর্ট

২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

৩

মেঘনা আলমকে তলব করেছে দুদক

৪

আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৫

আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

৬