ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পিএম

মেঘনা আলমকে তলব করেছে দুদক

মেঘনা আলমকে তলব করেছে দুদক

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে আজ বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে।

 দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমের আজ হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে দুদকের তলবি চিঠিতে।

আরও পড়ুন

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা আলমকে তলব করেছে দুদক

১

আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

৩

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

৫

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৬