ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০২:৪০ পিএম

মাগুরার শিশুর মৃত্যু : শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

মাগুরার শিশুর মৃত্যু : শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার, ছবি: সংগৃহীত।

মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

আরও পড়ুন

সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

১

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

২

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

৩

রুশ জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ডে মস্কোর হেলিকপ্টার

৪

দেশের মানুষ হাসিনাকে পেলে তাকে পুলিশও রক্ষা করতে পারবে না: শামসুজ্জামান দুদু

৫

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

৬