ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫, ০৭:১৮ সকাল

ড্র করেও কোয়ার্টারে আর্সেনাল

ড্র করেও কোয়ার্টারে আর্সেনাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পিএসভি আইন্দহোভেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আর্সেনালকে রুখে দিলো। ২-২ গোলে ড্র হলো বুধবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ। তাতে অবশ্য গানারদের কোয়ার্টার ফাইনালে উঠতে সামান্যতম বাধা হয়ে দাঁড়াতে পারেনি তারা। প্রথম লেগ ৭-১ গোলে জেতা আর্সেনালের সেরা আট নিশ্চিত করা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। ৯-৩ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোর বাধা পার হলো।

গত সপ্তাহে নেদারল্যান্ডসে রেকর্ড গোলে জেতা আর্সেনাল পঞ্চম মিনিটে ওলেক্সান্দার জিনচেঙ্কোর গোলে এগিয়ে যায়। আরেকবার পিএসভিকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। তবে এবার তেমন কিছু হয়নি। বরং ১৮তম মিনিটে ইভান পেরিসিচের গোলে পিএসভির হাজারো ভক্তরা উদযাপনের লক্ষ্য খুঁজে পায়।

হাফটাইমের আগে রহিম স্টার্লিংয়ের ক্রসে ডেকলান রাইসের গোলে আর্সেনাল আবার এগিয়ে যায়। কিন্তু পিএসভি ৭০তম মিনিটে কোহাইব দ্রিউয়েচের গোলে সমতা ফেরায়। কোয়ার্টার ফাইনালে মিকেল আর্তেতার দল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেয়া শিক্ষিকাকে অব্যাহতি

নিরাপদে বাসায় মুশফিক, নিশ্চিত করলেন তার স্ত্রী

ট্রাম্প বেআইনি যুদ্ধ শুরু করেছেন, এ দায় তার : ব্রিটিশ এমপি

দেশের জ্বালানি তেলের মজুতের পরিমাণ জানালো বিপিসি 

সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল