ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৬:৫৬ বিকাল

২০২৬ বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

২০২৬ বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় বিধ্বস্ত ইরান। প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিসহ শীর্ষ অনেকেই। পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন ঘাটিতে হামলা করেছে ইরান।

যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বে। ইতোমধ্যে আমিরাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের খেলা স্থগিত করা হয়েছে। বন্ধ হয়ে গেছে ইরানের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। যে দেশটি হামলা করেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ কানাডা ও মেক্সিকোতে জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যে আসরের ৪৮টি দেশের একটি ইরানও। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ইরানের। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, ‘আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’

যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও। কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভা শেষে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। ইরান সম্পর্কে তিনি বলেন, ‘ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ 

আরও পড়ুন

অনেকেরই ধারণা যুদ্ধের কারণে অনিশ্চিয়তায় পড়ে যাচ্ছে বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে ম্যাথিয়াস আশাবাদী সব দল নিয়েই মাঠে গড়াবে বিশ্বকাপ, ‘ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজনের। আমরা আগের মতোই তিন আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

ক্রীড়া বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যেহেতু বিশ্বকাপের প্রধান আয়োজক, তাই দেশটির সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ইরানের জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ইরান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে কী হবে? ফিফার নিয়ম অনুযায়ী কোনো কারণে কোনো দল বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে ওই অঞ্চলের যে দলটি সবার ওপরে থেকে যোগ্যতা অর্জন করতে পারেনি তারাই বিকল্প হিসেবে খেলবে। সে হিসেবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের পঞ্চম রাউন্ডে ইরাকের কাছে হেরেছিল সংযুক্ত আরব আমিরাত। তখন আমিরাতের বিশ্বমঞ্চে খেলার সুযোগ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

ঢাকায় ছাত্রদল আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দুই বোনের যৌথ কোরআন তেলাওয়াত

নীলফামারীতে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

সহজেই বানিয়ে ফেলুন পটেটো চিজ বল

চার্জের টেনশন শেষ: ১০ মিনিটেই মিলবে ৬ ঘণ্টার ব্যাকআপ

এসি কোচে আসনবিহীন যাত্রী না ভ্রমণের নির্দেশ রেলমন্ত্রীর