ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬ ১২:৫৩ এএম

সহজেই বানিয়ে ফেলুন পটেটো চিজ বল

সংগৃহিত,সহজেই বানিয়ে ফেলুন পটেটো চিজ বল

লাইফস্টাইল ডেস্ক : ইফতারের টেবিলে চপ,ভাজাসহ আলুর নানা পদ থাকে। তবে পরিচিত আলুর চপে যদি একটু ভিন্নতা আনা যায়, তাহলে স্বাদও বদলায়, মনও ভরে। সেই পরিচিত স্বাদেই একটু রেস্তরাঁর ছোঁয়া যোগ করতে বানিয়ে নিতে পারেন পটেটো চিজ বল। আসলে এটি আলুর চপই, তবে রেস্তরাঁর ঢঙে। এটি খুব সহজ উপকরণে তৈরি করা যায়। তাই বাইরে থেকে কিনে আনা নয়, ঘরেই বানিয়ে নিতে পারেন।


আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. সেদ্ধ আলু ২ কাপ
২. মোজারেলা চিজ কিউব) প্রয়োজন অনুযায়ী
৩. কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ
৪. ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ
৫. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৬. চিলি ফ্লেক্স/কাঁচামরিচ কুচি ১ চা চামচ
৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. ডিম ১টি
৯. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

আরও পড়ুন

প্রথমে সেদ্ধ আলু ভালো করে ম্যাশ বা গ্রেট করে নিন, যেন কোনো দানা না থাকে। এরপর এতে লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, কুচি করা ধনেপাতা ও কর্ণফ্লাওয়ার যোগ করে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন।
হাতের তালুতে সামান্য তেল মেখে আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে চ্যাপ্টা করুন। মাঝখানে এক টুকরো চিজ রেখে চারপাশ থেকে আলু তুলে ভালো করে মুড়ে গোল বল বানান, খেয়াল রাখবেন যেন চিজ বাইরে থেকে দেখা না যায়।

এবার তৈরি করা বলগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে সমানভাবে কোট করুন। সব বল তৈরি হয়ে গেলে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এতে ভাজার সময় বল ফেটে যাওয়ার আশঙ্কা কমে যাবে।
এরপর মাঝারি আঁচে পর্যাপ্ত তেল গরম করে বলগুলো ডুবো তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে উঠিয়ে অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

সেপ্টেম্বরে বন্যার শঙ্কা, হতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী