ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৪:১৯ দুপুর

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে প্রতিপক্ষ যারা,

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্ব শেষ হতেই স্পষ্ট হয়েছে শেষ চারের সমীকরণ। টানা উত্তেজনা, সমীকরণ আর নেট রানরেটের লড়াই পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার শক্তিধর দল-ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এখন লক্ষ্য একটাই ফাইনালের টিকিট।

গ্রুপ-১ এ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা। অন্যদিকে ভারতকে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। সুপার এইটের শেষ লড়াইয়ে জয় তুলে নিয়েই নিশ্চিত হয় সেমিফাইনাল। দুই জয় ও এক পরাজয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে ওঠে স্বাগতিকরা। শুরুতে কিছুটা চাপ থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে দলটি।

অন্যদিকে গ্রুপ-২ এ একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় সেমিফাইনালে পা রাখে তারা। আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকর বোলিং তাদের এগিয়ে রেখেছে পুরো পর্বজুড়ে। একই গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান সমান পয়েন্ট সংগ্রহ করলেও উন্নত নেট রানরেটের কারণে সেমিফাইনালের টিকিট পায় কিউইরা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ব্যবধানই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

আরও পড়ুন

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামবে। সেই হিসেবে গ্রুপ-১ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলবে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ-২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ-১ রানার্সআপ ভারতের। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি, বুধবার, ইডেন গার্ডেন্সে। সেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড লড়বে ফাইনালে ওঠার লক্ষ্যে। দ্বিতীয় সেমিফাইনাল হবে একদিন পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে স্বাগতিক ভারত চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইংল্যান্ডকে। দুই সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ৮ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে প্রতিপক্ষ যারা

শিল্প বর্জ্য দূর করতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫৫৫

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা পিসিবি’র

ইরানের হামলায় হাসপাতালে ৭৭৭ ইসরায়েলি

লিগে তিনে উঠে এলো ম্যানইউ