ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৮:৪৬ রাত

বিশ্বকাপে হেটমারের ছক্কার রেকর্ড

বিশ্বকাপে হেটমারের ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক :  টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন শিমরন হেটমায়ার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং তারকা।

রোববার কলকাতার সুপার এইটের শেষ ম্যাচে মাঠে নামার আগে হেটমায়ারের ছক্কা ছিল ১৭টি। ম্যাচে দুটি ছক্কা হাঁকিয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার মালিক হন বাঁহাতি এই ব্যাটার।

এবারের আসরের আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে ১৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরানের। সবশেষ আসরে এই কীর্তি গড়েছিলেন তিনি। গত সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তার সেই রেকর্ড স্পর্শ করেন হেটমায়ার। তবে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ছক্কা হাঁকিয়ে এই ক্যারিবিয়ানকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই ওপেনার টুর্নামেন্ট শেষ করেন ১৮ ছক্কা নিয়ে।

আরও পড়ুন

এদিন ইডেন গার্ডেন্সে হার্দিক পান্ডিয়ার করা দশম ওভারের দ্বিতীয় ডেলিভারিটিকে পুল করে ফারহানের রেকর্ড স্পর্শ করেন হেটমায়ার। পরের ওভারে বরুণ চক্রবর্তীকে মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সাত ইনিংসে ১৮৬ দশমিক ৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান-সংগ্রাহক হেটমায়ার। ফিফটি হাঁকিয়েছেন দুটি, সর্বোচ্চ ইনিংস ৮৫ রানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প