ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬ ০৭:৫৬ পিএম

সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল

সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো রাস তানুরা তেল শোধনাগারে সাম্প্রতিক হামলা ছিল একটি ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এই হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো। ইরানের সামরিক একটি সূত্র দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইতিমধ্যে অনেক জায়গায় তারা হামলাও পরিচালনা করেছে। তবে আরামকো স্থাপনাগুলো এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি। ইরানের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি এবং শাসকগোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করছে।

আরও পড়ুন

উল্লেখ্য, উপসাগরীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করা হয় এবং এটি সৌদির অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-মিয়ানমার থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র: টুকু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নতুন আইনে ন্যস্ত মামলার তদন্ত করবে এপিবিএন

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে