ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫ ১১:২১ পিএম

জেল সুপারের মানবিকতায় পাবনা কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক

জেল সুপারের মানবিকতায় পাবনা কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক

পাবনা প্রতিনিধি : সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন নেপালী যুবক রাম রিশি চৌধুরী (২৩)। পাবনার ঈশ্বরদী থেকে তাকে আটক করে পুলিশ। এরপর পাবনা কারাগারে কাটতে থাকে দিন, মাস, বছর। বিষয়টি নজরে আসে জেল সুপার ওমর ফারুকের। অবশেষে তার উদ্যোগে এক বছর আট মাস পঁচিশ দিন পর আদালতের মাধ্যমে নিজ দেশে ফিরে যান নেপালী যুবক। রাম রিশি চৌধুরী নেপালের সরলাহি জেলার খার কাটোল গ্রামের মি. রামজি চৌধুরী ও পুন্ডি কুমারি চৌধুরীর ছেলে।

পাবনা জেলা কারাগার থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ঘুরতে ঘুরতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন রাম রিশি। এরপর বিভিন্ন এলাকা ঘুরে পাবনার ঈশ্বরদীতে গিয়ে পৌঁছান তিনি। এক পর্যায়ে ২০২৩ সালের ১১ জুন ঈশ্বরদী থানা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠায়।

পাবনা জেল সুপার ওমর ফারুক বলেন, আটকের পর প্রথমে তিনি নিজেকে ভারতীয় দাবি করেছিলেন। পরে জানান তিনি নেপালী। তিনি মানসিকভাবে বেশ অস্বাভাবিক ছিলেন। চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। এরপর বিষয়টি নিয়ে কাজ শুরু করি। ২০২৪ সালের ২৪ নভেম্বর পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ নেপালী যুবকের বক্তব্যসহ একটি আবেদন পাঠাই। আইনজীবীর মাধ্যমে নথি উপস্থাপনের পর যুবক নেপালী কিনা তা যাচাই করার জন্য একজন দোভাষীর প্রয়োজন বলে জানান বিচারক।

আরও পড়ুন

জেল সুপার বলেন, তখন আমি ঢাকাস্থ নেপালী দূতাবাসে যোগাযোগ করি। সেখান থেকে রিয়া ছেত্রী নামের একজনকে দোভাষী হিসেবে আদালতে হাজিরার তারিখে পাঠায়। তার বয়ানে ও সাক্ষ্য প্রমাণ শেষে রাম রিশিকে নেপালী হিসেবে চিহ্নিত করেন আদালত। ২০২৫ সালের ২৩ জানুয়ারি আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আদেশ দেন, যেহেতু তিনি ভারতীয় নাগরিক নন। সেহেতু অবৈধ অনুপ্রবেশের কারণে তাকে সাজা দেওয়া যাচ্ছে না। তাই সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বন্দিকে নেপালে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এরপর সরকারি আদেশ, আদালতের অনুমোদন সহ আইনগত বিষয় শেষ করে গত ৬ মার্চ  পাবনা কারাগার থেকে নেপালী দূতাবাসের সেক্রেটারি ইয়োজানা বামজান এর কাছে রাম রিশি চৌধুরীকে হস্তান্তর করা হয়। এ সময় জেল সুপার ওমর ফারুক, জেলার ইউনুস জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূতাবাসের মাধ্যমে তিনি নিজ দেশে পরিবারের কাছে ফিরে যান। রাম রিশি পাবনা কারাগারে ছিলেন ১ বছর ৮ মাস ২৫ দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন দুই যুবক

ফাইনাল ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্কালোনি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’