ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০৫:৪৩ বিকাল

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারিদের দুধের দাম বাড়ানোর আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধের চেয়ে যেন কোনক্রমেই গো-খাদ্যের দাম বেশি না হয়। খামারিরা অনেক কষ্ট করে পশু লালন পালন করে যদি দুধের দাম ঠিকমত না পান তাহলে কোন স্বার্থকতা থাকে না। সুতরাং খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে।

আজ শনিবার (৫জুলাই) বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি খামারিদের উদ্দেশ্যে আরও বলেন, পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশি পশু পালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পূরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোঁড়া এবং জ্বরা রোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকসিন সরবরাহ করা সরকারের দায়িত্ব।

আরও পড়ুন

এটা কোন দয়া নয় বরং খামারিদের এটা অধিকার। খামারিরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের পশু সুস্থ এবং এর মাংস এবং দুধ উৎকৃষ্ট মানের। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. শামসুন্নাহার আহম্মদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এবিএম আব্দুর রাজ্জাক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত