ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:২৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি

মিরপুরে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন 

মিরপুরে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন, ছবি: হোসাইন আহমেদ ।

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি হাতেগুণে এক সপ্তাহ। ইতোমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। রাত পর্যন্ত চলেছে জাতীয় দলের রুদ্ধদ্বারন অনুশীলন। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করবে টাইগাররা। 

তার আগে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বাকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

মিরপুরে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন, ছবি: হোসাইন আহমেদ ।

আরও পড়ুন

এদিকে আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

১

কর্মকর্তা-কর্মচারী নেবে এইচবিআরআই, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

২

নওগাঁয় পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিনিয়র অফিসার নিয়োগ, লাগবে স্নাতক পাস

৪

সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ

৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উভয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন

৬