ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৫ পিএম

চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা

চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিপিএলের গত আসরে কুমিল্লাকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। তাই এবারের আসরে মাঠে নামার আগে তাদের চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখা। যেখানে পুরোপুরি সফল হয়েছে তামিম-মাহমদুউল্লাহরা। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে দক্ষিণবঙ্গের দলটি।

আসর শুরুর আগেই এবারের বিপিএলের সবথেকে ফেভারিট বলে ভাবা হচ্ছিল তামিম ইকবালের ফরচুন বরিশালকে। লিগ পর্বে তিন ম্যাচ হেরে সেই ফেভারিট তকমাকে ভয় ধরিয়ে দিচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

তবে টুর্নামেন্টের পরের ধাপেই ফর্ম ফিরে পায় তামিমের দল। আর সেই ফর্ম তাদের থাকল একেবারে ফাইনাল পর্যন্ত। ফাইনালে বন্দরনগরীর দল চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

২

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

৩

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

৪

সীমান্তে মাদক উদ্ধার অভিযান গিয়ে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক

৫

অমুসলিমদের উৎসবে মুসলমানদের আচরণ যেমন হবে

৬