ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৯ দুপুর

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।  

গতকাল বুধবার রাতে এবং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বুলডোজার দিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। এসময় ছাত্র-জনতার নামে স্লোগান দেওয়া হয়।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একত্রিত হন ছাত্র-জনতা। সেখান থেকে মিছিল বের হয়। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল ভেঙে দেয়। পরে মিছিলটি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সেখানকার ম্যুরালটিও ভেঙে ফেলে। রাতেই ছাত্র-জনতার মিছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে বুলডোজার দিয়ে দলীয় অফিসের প্রধান গেট ও শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দেয়। ছাত্র-জনতার একটি দল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভেতরে ঢুকে ভাঙচুর করে। গভীর রাত পর্যন্ত এ ভাঙচুর চলে।  

আরও পড়ুন

এদিকে, বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র-জনতা। সেখানেও বুলডোজার ব্যবহার করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা