ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ গ্রেফতার। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল পৌর শহরের সরদারপাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদি হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

আরও পড়ুন

মামলায় অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৩ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১

সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম

২

বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

৪

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: নিহত ৫

৬