ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৫৭ পিএম

গোপালগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায়  ট্রাকচাপায় রাশেদ মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ মোল্লা জেলার কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘‘রাশেদ মোল্লা পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। গত রাতে কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন। কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

সারাদেশে শনিবার থেকে হতে পারে বজ্রবৃষ্টি

৩১ জুলাই পর্যন্ত হওয়া যাবে নতুন ভোটার

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

পাবনা আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফাইনালে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়লেন বগুড়ার সমর্থকরা