ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ১১:৩১ এএম

উত্তরবঙ্গ থেকে ‘নির্বাচনী সফর’ শুরু করবেন জামায়াতের আমির

উত্তরবঙ্গ থেকে ‘নির্বাচনী সফর’ শুরু করবেন জামায়াতের আমির, ছবি: সংগৃহীত।

আগামী বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মাধ্যমে ‘নির্বাচনী সফর’ শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান।পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা বেঁচে থাকতে গণরুম-গেস্টরুম কালচার ফিরে আসতে দিবো না : সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে সাপের ছোবলে আক্রান্ত ৩

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য, শিক্ষকের বিরুদ্ধে জিডি

১৭ কোটি মানুষের সামনে শেখ হাসিনার সাজা কার্যকর হবে : শামা ওবায়েদ

জয়পুরহাট সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ, পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা

বাবার ‘রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির