ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪০ দুপুর

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা কর্নেল অলির

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা কর্নেল অলির, ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা হাসনাত ও মাহিনের উপর ছুরিকাঘাত ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

চন্দনাইশ উপজেলায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর বেনজিরের ক্যাশিয়ার, জুলাই ছাত্র হত্যা মামলার আসামী জসীম বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ জানুয়ারি মধ্যরাতে এই হামলা চালানো হয়।শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে কর্নেল অলি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর স্বরূপে আবার আবির্ভূত হয়েছে। এর দায়-দায়িত্ব বিএনপিকে বহন করতে হবে। পক্ষান্তরে বিএনপি হাসিনার দালালদের শেলটার দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণের ওপর অত্যাচার শুরু করেছে। বিএনপি এই ব্যাপারে নীরব থাকলে হবে না, প্রয়োজনে তারা যদি মনে করে তারা জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছে তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে দল থেকে বের করে দেওয়া উচিত।

আরও পড়ুন

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করা মানে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, মানুষ যে খোলা বাতাসে নিঃশ্বাস ফেলছে তাদের প্রতি অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কূপের ২০ ফুট নিচে মাটিচাপা পড়েন আজিজুল, আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার 

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার ধুনটে ছাত্রীদের যৌন নিপীড়নকারী সেই সভাপতি কারাগারে, স্বেচ্ছায় পদত্যাগ

বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরিবর্তিত সূচি প্রকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নির্বাচন ১২ তারিখে হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ