ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ জানুয়ারি, ২০২৫ ০৯:১০ পিএম

চাঁদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চাঁদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চাঁদপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাক্ষ্মন সাখুয়া গ্রামের ছৈয়াল বাড়ির মতলব হোসেন ছৈয়ালের ছেলে সুমন (৩৪), শহরের ওয়ারলেস এলাকার গুচ্ছগ্রামের মৃত কাজল হাওলাদারের ছেলে মো. সুমন (৩২) ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার পূর্ব বানিয়ারি থানার মৃত. মো. জহিরের ছেলে মো. আল আমিন (২৫)।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিক নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই নাদির শাহ্, এএসআই মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শহরের চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

২

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৩

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৪

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৫

বগুড়ায় সরকারি হাসপাতালের পাশেই বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ছড়াছড়ি

৬