ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৫ ০৩:১৫ পিএম

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস তাসকিনের 

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস তাসকিনের , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের। এবার সেই রেকর্ড ছুঁয়ে, নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএল’র বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা।  

২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে গেলেন। ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে গড়েন নতুন ইতিহাস।  তাসকিনের আগে বিপিএল’র এক মৌসুমে ২২টি করে উইকেট শিকার করেছিলেন কেভন কুপার, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। ২০১৫ সালে কেভন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফি নিয়েছিলেন ২২ উইকেট।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ডাঃ মিলন দিবসে ঢাবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

১

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২

ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

৩

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

৪

আড়াই কিলোমিটার ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা ভারতের

৫

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

৬