ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৫:৪০ পিএম

শেরপুরে বালুবোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল চালকের

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে চালক মারা গেছেন। সতেরো বছর বয়সী নিহত ওই চালকের নাম শান্ত মিয়া। সে পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে। 

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী–ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।

 

আরও পড়ুন

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়িচালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজ সংস্কারে দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে: হুইপ আখতারুজ্জামান

১

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

২

আইজিপির বক্তব্যের বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

৩

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

৪

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

৫

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

৬