ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৪:১২ পিএম

কালীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত 

কালীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত 

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা নামক স্থানে বাসচাপায় সেলিম মিয়া (৪০) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। 

নিহত সেলিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।

আরও পড়ুন

ওসি আলাউদ্দিন জানান, ‍আজ সকালে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বাসটি পিকআপ ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সেলিম নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

বগুড়া মহানগরের চাঁদনীবাজার ফল ব্যবসায়ীদের অবস্থান

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের

ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে ছুটির প্রয়োজন