ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৪ বিকাল

খালেদা জিয়াকে বিদায় জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

ছবি: মির্জা সম্রাট রেজা, খালেদা জিয়াকে বিদায় জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফর ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হয়েছেন।

তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই গুলশানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন খালেদা জিয়া।

আরও পড়ুন

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিকেল তিনটার দিকে ফিরোজায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিয়া জোটের সমর্থন পেয়েছেন নূরী আল-মালিকি

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

আজ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক