ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৫, ০৫:১৪ বিকাল

জয়পুরহাটের হত্যাসহ ৬ মামলার আসামি আ’ লীগ নেতা নাদিম তালুকদার ঢাকায় গ্রেপ্তার

জয়পুরহাটের হত্যাসহ ৬ মামলার আসামি আ’ লীগ নেতা নাদিম তালুকদার ঢাকায় গ্রেপ্তার। প্রতীকী ছবি

জয়পুরহাট জেলা প্রতিনিধি : আত্নগোপনে থাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নাদিম তালুকদার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ৮টি মামলার মধ্যে নাদিমের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা শাখার উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম আজ শুক্রবার (৩ জানুয়ারি) বলেন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন। জয়পুরহাটে তাকে আনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী