ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪ ০২:৩৭ পিএম

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন, ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের চার নেতাকে হত্যার দিন ৩ নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল রোববার স্মারকলিপি জমা দিলে আজ তাকে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সোহেল তাজ। পোস্টে তিনি বলেন, ‘আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

১

কি কারণে কক্সবাজারে গিয়েছিল তাজমিন, রাজু সম্পর্কে যেসব তথ্য জানা যাচ্ছে

২

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

৩

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

৪

বিএনপির সংসদীয় কমিটির সভা বসছে রোববার

৫

ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করে আম্বানির কাছে ক্ষমা চাইলেন মাস্ক

৬