ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৫ বিকাল

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে মাটি কাটায় দুইজনের জরিমানা

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে মাটি কাটায় দুইজনের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিনাঅনুমতিতে পুকুর ও কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুইজনের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নরসতপুর ইউনিয়নের বড়বরিয়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নসরতপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মামুন সরকার (৩৮) ও পূর্ব ডালম্বা গ্রামের হান্নান মন্ডলের ছেলে সোহান মন্ডল (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বড়বরিয়া গ্রাম এলাকায় পুকুর ও কৃষি জমির মাটি কাটা হচ্ছে।

আরও পড়ুন

এমন সংবাদেরভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। সেখানে মাটি কাটার অপরাধে নসরতপুরের মামুন সরকারের এক লাখ টাকা ও পূর্ব ডালম্বা গ্রামের সোহান মন্ডলের ৫০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড জয়ে আরেকটি সাফ শিরোপা বাংলাদেশের

ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে দেখালো ডাকসু

আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না : জামায়াত আমির

২৮ জানুয়ারি বুধবার বগুড়ায় আসছেন তারেক রহমান

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পাঁচ পরিবারের ১২ ঘর পুড়ে ছাই

সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে : তারেক রহমান