ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৮ দুপুর

গভীর রাতে উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে ডিসি 

গভীর রাতে উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে ডিসি, ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের উত্তরের শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁও। সবার আগে শীত এসে মাঝখানে জেঁকে বসেছে। গত এক সপ্তাহ ধরে দেখা মেলেনি সূর্যের। গত শুক্রবার সকাল ৯টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শীত মোকাবিলা সংগ্রামে রুপ নিয়েছে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের। শীতের প্রকোপে নাকাল দিন আনা মানুষদের জীবন ব্যবস্থা।  শীতার্তদের কষ্ট নিবারণে উষ্ণতা নিয়ে খেটে-খাওয়া মানুষের বাড়িতে রাতের বেলা কম্বল পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

গত শুক্রবার রাতে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ, হরিহরপুর, শিমুলতলা ও রোড এলাকার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও খেটে-খাওয়া মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, জেলায় শীতের প্রকোপতা ক্রমশ বেড়ে চলছে।

আরও পড়ুন

শীতার্তদের কষ্ট লাঘবে বেশ কয়েকদিন থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী