ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৭:২২ পিএম

মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে স্লোগান হয়: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়।’

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন। এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আরও পড়ুন

শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। এই যেমন তিনি (শেখ হাসিনা) নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের জন্য রাস্তা করেননি।’

এসময় শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম।
 
সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে : ডা. শফিকুর রহমান

অনলাইন প্রতারণা বাড়ছে, পণ্য পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা

চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী