ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৬:২৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে এক হাজার ৪৯ জনের শরীরে।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন ও সিলেট বিভাগের দুইজনের।

 

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৮০। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ তিন হাজার ২৫৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

১

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ওয়ালটন, কর্মস্থল গাজীপুর

২

কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম!

৩

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

৪

প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

৫

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

৬