চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। দুপুর ১টা হতে রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে ২টি এলএনজি টার্মিনাল হতে জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের ন্যায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার (৭ নভেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুনএ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794048691.jpg)
_medium_1794047979.jpg)
_medium_1794046127.jpg)
_medium_1794044502.jpg)
_medium_1794042051.jpg)
_medium_1794041778.jpg)
_medium_1794049161.jpg)
_medium_1794048248.jpg)