ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪৯ পিএম

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে স্পষ্ট করেন তারেক রহমান।
 
এ নিয়ে আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর ছুড়েন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবারও তারা দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। যে দেশের মানুষ ’৭১, ’৭৫, ’৯০ ও ’২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১

অক্টোবরে বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে পরীমনি

২

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

৩

অ্যাকশনএইডে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ ১৩ হাজার টাকা

৪

এসিআই মটরসে জনবল নিয়োগ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ

৫

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬