মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার।
আরও পড়ুনঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হক, শরীফ উল্যাহ ও এ কে এম নূর হোসেন নির্ঝর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1794049161.jpg)