ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম

গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে।

এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অন্য তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্য তিনজনের মৃত্যু হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা

বাংলাদেশে আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী