ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৫ পিএম

শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত: রিজভী

শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত: রিজভী, ছবি: সংগৃহীত

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুনি শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়াকান্না করছে। ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায়। এজন্য তারা কুমিরের কান্না, কাঁদছে।

শনিবার (৭ ডিসেম্বর) জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির এই নেতা। এ সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে। ভারতের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, হিংস্র ঘাতক ও রক্ত পিপাসুরা ওই দেশে বাস করে।

আরও পড়ুন

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও ট্রাইব্যুনালে বিচার করা হবে। বলেন, কোনো হুমকি-ধামকি দিয়ে বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো সূর্য পূজা

১

দিনাজপুরে গড়ে উঠেছে যত্রতত্র লাইসেন্সবিহীন বেকারি 

২

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার চার হাফেজকে সংবর্ধনা প্রদান

৩

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

৪

পঞ্চগড়ে চুরির অবিযোগে গণপিটুনিতে নিহত ১

৫

বগুড়ার সোনাতলায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৬