ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৯ পিএম

আসামে শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আসামে শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে এক শিশুসহ অন্তত পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার আসাম পুলিশ ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম পুলিশ পাঁচবাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত চার বাংলাদেশি হলেন, রুমানা শেখ, মো. বাদশা শেখ, রোকসানা খাতুন এবং আয়েশা খাতুন। বাংলাদেশি এই নাগরিকদের সীমান্তের কাছের এলাকা থেকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত আছে বলেও জানিয়েছেন আসামের এই মুখ্যমন্ত্রী।

আসামের পুলিশ বলেছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও আসাম পুলিশ বলেছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ লাগোয়া আসামের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

এশিয়ান গেমসে ডোপিংয়ে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা 

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী