ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ছবি: সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে  প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পের মধ্যে-সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩ ৯০ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে রয়েছে নতুন প্রকল্প ৫টি ও সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি ১টি। বিদ্যুৎ খাতে ১৩ হাজার ৬৮০ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন

চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ঋণ ৬ হাজার ৪৮৯ কোটি টাকা। অন্যদিকে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হচ্ছে ৪ হাজার ৬০১ কোটি টাকার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ২ হাজার ৪৫৫ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

১

সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

২

ইতালির মতো একটি দেশকে না বলতে বিব্রত লাগছিল : গার্দিওলা

৩

হোটেল কর্মচারী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

৪

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

৫

টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

৬